মানব পাচারের শিকার নারীদের পুনর্বাসনে যশোরে রাইটসের উদ্যোগ

মানব পাচারের শিকার নারীদের পুনর্বাসনে যশোরে রাইটসের উদ্যোগ

মানব পাচার থেকে ফিরে আসা নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে যশোরে ব্যবসার পণ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে মানবাধিকার সংগঠন রাইটস যশোর।

রোববার (১১ অক্টোবর) সকালে রাইটস যশোরের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নারীদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় পরিচালিত ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন আশ্বাস প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক সুপ্তি দিব্রা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাইটস যশোরের পরিচালক (কর্মসূচি) প্রদীপ দত্ত এবং প্রকল্পের ব্যবস্থাপক এস এম আজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ উদ্যোগের মাধ্যমে মানব পাচারের শিকার হয়ে দেশে ফিরে আসা নারীদের আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ তৈরি এবং তাঁদের স্বাবলম্বী হয়ে ওঠার পথ সুগম করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Explore More Districts