| ৮ October ২০২৬ Thursday ৪:৪৯:০৩ PM | |
বরগুনা প্রতিনিধি:

বরগুনায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বাবলু নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।
বুধবারের (৭ অক্টোবর) দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে তার মৃত্যু হয়।
এর আগে বুধবার (৭ অক্টোবর) বিকেলে বরগুনা-বেতাগী সড়কের সোনারবাংলা এলাকায় একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে অটোরিকশার যাত্রী তাওহিদুল ইসলাম (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় বাবলুসহ আরও দুজন আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রাইভেটকার গৌরীচন্না থেকে বরগুনা শহরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে।আহতদের উদ্ধার করে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে বাবলুর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহদাত হাসনাইন পারভেজ জানান, দুর্ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |
