| ৬ October ২০২৬ Tuesday ৬:৪৯:১৩ PM | |
বরগুনা প্রতিনিধি:

বরগুনা সদর উপজেলার বরগুনা সদর ইউনিয়নে নিজেদের বাড়ির পুকুরের পানিতে ডুবে তাইবা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উত্তর হেওলিবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত তাইবা ওই এলাকার মো. জহিরুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের নিজেদের পুকুরে পানিতে ডুবে যায় তাইবা।পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, শিশু পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে।যাচাই-বাছাই ও আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা রুজু করা হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

