মির্জাপুরে দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ১ – News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ১ – News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নে একটি দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে কোনো একসময় দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে প্রতিমাগুলোর বিভিন্ন অংশ ভাঙচুর করে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় শতবর্ষী ওই মন্দিরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দুর্গা প্রতিমাসহ বেশ কয়েকটি প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। বুধবার রাতে মন্দিরে প্রবেশ করে দুর্বৃত্তরা প্রতিমাগুলোর বিভিন্ন অংশ ভাঙচুর করে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মণ্ডপে গিয়ে ভাঙচুরের বিষয়টি দেখতে পান। পরে তারা পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) ও মির্জাপুর থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানায়, ঘটনার পর দ্রুত অভিযান চালিয়ে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Explore More Districts