মানসম্মত চিকিৎসা নিশ্চিতে কাজ করছে টিএমএসএস হার্ট সেন্টার

মানসম্মত চিকিৎসা নিশ্চিতে কাজ করছে টিএমএসএস হার্ট সেন্টার

মতিউর রহমান: এ বছর ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের প্রতিপাদ্য ‘ডোন্ট মিস আ বিট’। ছোট একটি বাক্য, কিন্তু এর তাৎপর্য অনেক। হৃদ্‌রোগ অনেক সময় চোখের সামনেই লুকিয়ে থাকে। অস্বাভাবিক ক্লান্তি, অল্প হাঁটলেই হাঁপিয়ে যাওয়া, পা ফুলে যাওয়া, চোয়াল বা পিঠে ব্যথা, বমিভাব, ঠান্ডা ঘাম কিংবা অনিয়মিত হৃৎস্পন্দনও হৃদরোগের লক্ষণ হতে পারে। নারী, ডায়াবেটিসের রোগী ও বয়স্কদের ক্ষেত্রে প্রচলিত লক্ষণ না–ও থাকতে পারে।

উচ্চ রক্তচাপ হৃদ্‌রোগের অন্যতম প্রধান ঝুঁকি। কোনো উপসর্গ ছাড়াই এটি শরীরে ক্ষতি করতে পারে। তাই নিয়মিত রক্তচাপ, রক্তের শর্করা, ওজন ও কোলেস্টেরল পরীক্ষা করা জরুরি।

Explore More Districts