বড়লেখায় প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে সেলাই মেশিন পেলেন চার অসচ্ছল নারী

বড়লেখায় প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে সেলাই মেশিন পেলেন চার অসচ্ছল নারী

বড়লেখায় প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে সেলাই মেশিন পেলেন চার অসচ্ছল নারী

মৌলভীবাজারের বড়লেখায় নারীদের স্বাবলম্বী ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চারটি অসচ্ছল পরিবারের নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। পরিষদের শুভাকাঙ্ক্ষী সমাজসেবক মাসুমুর রহমান মাতাব এর অর্থায়নে এই উদ্যোগ সম্পন্ন করা হয়।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার ঘোলসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চারটি অসচ্ছল পরিবারের নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

এতে বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা জাকির হোসেনের সভাপতিত্বে ও পরিষদের শুভাকাঙ্খী সাইফুল ইসলাম জিবুর সঞ্চালনায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এমাদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাসুমুর রহমান মাতাব, বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের মহিলা উপদেষ্টা আমিনা বেগম ডলি, গাজিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শামছুল ইসলাম, সেলিম উদ্দিন, শাহাজান চৌধুরী, সাজু আহমদ, ব্যবসায়ী শাহীন আহমদ, সাজু আহমদ, জাকির হোসেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, অর্থ সম্পাদক শাহরিয়ার হোসেন ইমনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের স্বাবলম্বী করে তুলতে কর্মমুখী উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সেলাই মেশিন একটি পরিবারের নারীর জন্য শুধু উপার্জনের মাধ্যম নয়, বরং আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ তৈরি করতে পারে। এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ সমাজের অসচ্ছল পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথি বলেন, “নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে তারা পরিবারের পাশাপাশি সমাজ ও দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারবেন। তাই অসচ্ছল ও কর্মক্ষম নারীদের স্বাবলম্বী করতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।”

অনুষ্ঠানের আয়োজকরা জানান, বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদ প্রবাসীদের সহযোগিতা ও অর্থায়নের মাধ্যমে অসহায়, দরিদ্র ও কর্মক্ষম মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। ভবিষ্যতেও নারীদের কর্মসংস্থান ও স্বাবলম্বী করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

সেলাই মেশিন পেয়ে উপকারভোগী নারীরা বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদ ও অর্থায়নকারী মাসুমুর রহমান মাতাব সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts