পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা কারখানার উৎপাদন কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করেন এবং বাংলাদেশে ইয়ামাহার অগপ্রযাত্রা সম্পর্কে অবগত হন। এ সময় এসিআই মোটরসের অধীনে বাংলাদেশে ইয়ামাহার দীর্ঘ পথচলার বিভিন্ন দিকও তুলে ধরা হয়।
পরিদর্শনের গুরুত্ব তুলে ধরে এসিআই মোটরসের প্রতিনিধিরা বলেন, বাংলাদেশে ইয়ামাহার উপস্থিতি শুধু একটি ব্যবসায়িক সম্পর্কের প্রতিফলন নয়; বরং এটি জাপানি প্রযুক্তি, ব্যবস্থাপনা পদ্ধতি, গুণগত মান ও অভিজ্ঞতার সঙ্গে বাংলাদেশের মেধা ও স্থানীয় বাজার সম্পর্কে জ্ঞানকে সমন্বয় করে টেকসই শিল্পমূল্য সৃষ্টির একটি উদাহরণ।

