রোনালদো ছাড়লেন পর্তুগালের ক্যাম্প, পর্তুগালের ইনস্টাগ্রাম ছেড়ে গেলেন ৫ লাখ অনুসারী

রোনালদো ছাড়লেন পর্তুগালের ক্যাম্প, পর্তুগালের ইনস্টাগ্রাম ছেড়ে গেলেন ৫ লাখ অনুসারী

নরওয়ের বিপক্ষে ম্যাচের পর পর্তুগালের অন্য খেলোয়াড়েরা গ্যালারির দর্শকদের সামনে গেলেও রোনালদো সরাসরি লকার রুমে চলে যান। এরপর মঙ্গলবার দলের অনুশীলন ভেন্যুতে গেলেও অনুশীলন না করে ফিরে যান। পরিস্থিতি সামাল দিতে রোনালদো, কোচ জেসুস ও পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পাওলো প্রোয়েনসার মধ্যে একটি বৈঠকের আয়োজন করা হয়।

তবে জেসুসের সংবাদ সম্মেলনের পর সেই সমঝোতার সম্ভাবনাও নষ্ট হয়ে যায়। সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, রোনালদোকে নিয়ে মাত্র দুটি প্রশ্নের উত্তর দেবেন। কিন্তু সংবাদ সম্মেলনের প্রায় পুরো আলোচনাই শেষ পর্যন্ত রোনালদোকে ঘিরে চলে আসে।

সেখানে এক প্রশ্নের জবাবে জেসুস বলেন, ‘নিয়ম সবার জন্যই একই। কোচ খেলোয়াড়দের ক্যারিয়ার ও অতীত বিবেচনায় নেন। কিন্তু ম্যাচের সময় সবাইকে একইভাবে দেখা হয়। কারও মর্যাদা তাকে আলাদা কোনো অধিকার দেয় না। ক্লাবে সভাপতিই দায়িত্বে থাকেন। জাতীয় দলে আমিই দায়িত্বে। কোনো খেলোয়াড় কখনোই আমার সিদ্ধান্ত বদলাতে পারবে না। ফুটবলের আর কেউ পারবে না। কোনো সভাপতিও নয়। কখনোই নয়।’

এই কড়া বক্তব্যের কয়েক ঘণ্টা পর জাতীয় দলের অনুশীলন শুরুর আগেই কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়াম ছেড়ে যান রোনালদো। কিছুক্ষণ পর ইনস্টাগ্রামে তিনি বলেন, ‘জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলার পর আমি জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’

Explore More Districts