যশোরে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

যশোরে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যশোরে উদযাপন করা হয়েছে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রবীণ হিতৈষী সংস্থার উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়।

পরে কালেক্টরেটের অমিত্রাক্ষর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের সাবেক উপপরিচালক ইলিয়াসুর রহমান, সাবেক উপপরিচালক নাদুর হোসেন বিশ্বাস, প্রবীণ হিতৈষী সংস্থার সাধারণ সম্পাদক আতাহার রহমান এবং বাঁচতে শেখার প্রশাসনিক কর্মকর্তা দীপক কুমার রায়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর সমাজসেবা অফিসার সেলিম রেজা।

এ সময় জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নূর ইসলামসহ জেলা সমাজসেবা কার্যালয়, প্রবীণ হিতৈষী সংস্থা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা প্রবীণদের অধিকার, মর্যাদা, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

Explore More Districts