নড়াইল সদর উপজেলায় ৮ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ১৫ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। শিশুটিকে বুধবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নির্যাতনের পর সর্বশেষ সোমবারও ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত কিশোরসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

