শেরপুরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর

শেরপুরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর




শেরপুরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর



শেরপুর সংবাদদাতা
শেরপুরে আন্তর্জাতিক পর্যটন দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিতত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিশু একাডেমী মিলনায়তনে ‘পর্যটনের শেরপুর’ বিষয়ক প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদেরকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, এডিসি (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. সাখাওয়াত হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খান, জিপি খন্দকার মাহবুবুল আলম রকীব, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।


Explore More Districts