উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ,জমি দখলের চেষ্টার অভিযোগ

উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ,জমি দখলের চেষ্টার অভিযোগ

২৮ September ২০২৬ Monday ৬:৩৩:৪৪ PM

Print this E-mail this


নাজমুল হক মুন্না, উজিরপুর ::

বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের জয়শ্রী গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমির গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাজী মো. ইউনুস বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জয়শ্রী গ্রামের কাজী মো. ইউনুস গংয়ের সঙ্গে মো. রশিদ সরদার গংয়ের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। কাজী মো. ইউনুস গংয়ের দাবি, ওয়ারিশ ও ক্রয়সূত্রে এসএ রেকর্ড অনুযায়ী তারা বিরোধীয় জমির মালিক এবং দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছেন।
অভিযোগে বলা হয়, জয়শ্রী মৌজার ৮৩ নম্বর জেএল, ২৬৪ নম্বর এসএ খতিয়ানের ১২৫ নম্বর দাগের ৬৮ শতাংশ জমি নিয়ে বিরোধ রয়েছে। এ জমি নিয়ে মো. রশিদ সরদার গং আদালতে নিষেধাজ্ঞার আবেদন করলে আদালত জমিটি যে অবস্থায় যার ভোগদখলে রয়েছে, সে অবস্থায় রাখার নির্দেশ দেন।
কাজী মো. ইউনুসের অভিযোগ, আদালতের ওই নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত ২৭ সেপ্টেম্বর মো. রশিদ সরদার গং বিরোধীয় জমিতে প্রবেশ করে গাছ কেটে নিয়ে যান এবং জমি দখলের চেষ্টা করেন। এতে বাধা দিতে গেলে তাদের ধাওয়া করা এবং দেশীয় ধারালো অস্ত্র প্রদর্শন ও অকথ্য ভাষায় গালাগাল করার অভিযোগও করা হয়েছে।
এ ঘটনায় কাজী মো. ইউনুস বাদী হয়ে মো. রশিদ সরদার (৬০), মো. জাহাঙ্গীর সরদার (৫০), মো. রফিক সরদার (৬৫), মোসা. রহিমোন বেগম (৫৫), মোসা. সমর্থবান বেগম (৫৫) ও মোসা. মমতাজ বেগম (৫৫)-এর নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. ফারুক হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’

বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

বরিশালে আ.লীগের ঝটিকা মিছিলে চাপ বাড়ছে পুলিশের

ঢাকা-বরিশাল-পটুয়াখালী: মহাসড়কের ২৯ কিমিতে খানাখন্দ

চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬

Explore More Districts