শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে সমাজসেবা কর্মকর্তাদের আকষ্মিক পরিদর্শন

শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে সমাজসেবা কর্মকর্তাদের আকষ্মিক পরিদর্শন

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলার শ্রীপুর  প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে সোমবার সকালে আকস্মিক পরিদর্শন করেন মাগুরা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সায়েদুর রহমান মৃধা।  এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক জাহিদুল ইসলাম, জেলা রেজিষ্ট্রেশন অফিসার মেহেতাজ আরা, শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক, বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি সুমন মজুমদারসহ অন্যরা।

কর্মকর্তারা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন। প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেন। পরে তিনি বিদ্যালয়ের শিক্ষার মান, অবকাঠামো উন্নয়নে ও শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধির বিষয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।

Explore More Districts