‎পেকুয়ায় চাঞ্চল্যকর ইউসুফ আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার – দৈনিক আজাদী

‎পেকুয়ায় চাঞ্চল্যকর ইউসুফ আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার – দৈনিক আজাদী





‎কক্সবাজারের পেকুয়ায় চাঞ্চল্যকর বৃদ্ধ ইউসুফ আলী (৬৭) প্রকাশ মুন্সি মিয়া হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎
‎রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) রিদুয়ানের নেতৃত্বে পুলিশের একটি দল কুতুবদিয়া উপজেলার লেমশেখালী এলাকায় অভিযান চালায়। এ সময় ওসমানীনের বাড়িতে অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি আকাশ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, ইউসুফ আলী হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ব্যক্তি প্রধান আসামি হিসেবে এজাহারভুক্ত। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।

‎গ্রেপ্তারের পর তাকে পেকুয়া থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।




Explore More Districts