বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

২৬ September ২০২৬ Saturday ৮:৫০:৩৭ PM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

বরিশাল নগরীতে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করতে বৈঠকের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে নগরীর বটতলা এলাকার একটি ভবন থেকে কোতয়ালী মডেল থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে তাদের আটক করে।

আটকরা হলেন নগরীর ডেফুলিয়া এলাকার ইলিয়াস মুন্সী (৪৫), গোড়াচাঁদ দাস রোডের খলিলুর রহমান সুমন (৪৫), একই এলাকার সঞ্জিব কুমার দাস (৫২), আরশেদ কন্ট্রাক্টর গলির সিফাত (২২), কলেজ এভিনিউ এলাকার মাহাদি ইসলাম (২৬), দরগাবাড়ি এলাকার ইয়াসিন আরাফাত (৩০), একই এলাকার রফিকুল ইসলাম (২৫), জিহাদ (২২), টুমচর এলাকার নাইম (২৫), শফিকুল ইসলাম, উজিরপুরের সিয়াম ও মেহেন্দিগঞ্জের রাজিব চন্দ্র দাস।

মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার রাতে জানান, নগরীর বটতলা এলাকার হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পাশের গলির একটি ভবনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন। সেখানে তারা নগরীতে নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য বৈঠক শুরু করেন।

গোপনে এ খবর পেয়ে ডিবি ও থানা পুলিশ ওই ভবন ঘেরাও করে। পরে সেখান থেকে ১২ জনকে আটক করা হয়। তাদের কোতয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

কোতয়ালী মডেল থানার পরিদর্শক মো. লুৎফর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করবে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts