বানারীপাড়ায় তিন ডাকাত গ্রেপ্তার

২১ September ২০২৬ Monday ৮:৩০:২২ PM

Print this E-mail this


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় র ্যাব ৮’র  অভিযানে আন্তঃজেলা  ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন বানারীপাড়ার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামের বাদশা (৪৫),স্বরূপকাঠী উপজেলার পশ্চিম সোহাগ দল গ্রামের সোহাগ বেপারী (৩৫) ও ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ৩ নং কুশমাইল ইউনিয়নের বরুকা গ্রামের ৬নং ওয়ার্ডের  মোঃ শাহাদাৎ হোসেন শাওন (২৩)। জানা গেছে, তথ্য প্রযুক্তির মাধ্যমে বরিশাল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ৮ তাদের গ্রেফতার করে। রবিবার  (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বানারীপাড়া পৌর শহরের রায়েরহাট  থেকে তাদের গ্রেফতার করা হয়।  পরে তাদের বানারীপাড়া থানায় সোপর্দ করা হয়। বানারীপাড়াসহ তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। 

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে তাদের বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাহারকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি

বরিশালে সবজির দর অপরিবর্তিত, চড়া মাছের বাজার

ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা

ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা

আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর

Explore More Districts