গেন্ডারিয়ায় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার মৃত্যু

প্রমথ সরকারকে হাসপাতালে নিয়ে আসা ব্যাটারিচালিত রিকশাচালক মো. রুবেল বলেন, দুপুর আড়াইটার দিকে দয়াগঞ্জ ও দোলাইরপাড়ের মাঝামাঝি এলাকায় প্রমথ সরকার রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির ব্যাটারিচালিত রিকশা ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

নিহত ব্যক্তির প্রতিবেশী কল্যাণ কুমার সিংহ বলেন, দুপুরে বাসা থেকে স্বামীবাগের একটি মন্দিরে নিমন্ত্রণে গিয়েছিলেন প্রমথ সরকার। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে আসেন এবং সেখানে গিয়ে প্রমথ সরকারকে মৃত দেখতে পান।

Explore More Districts