ময়মনসিংহে বর্ণিল আয়োজনে নকরেক আইটির দশম বর্ষপূর্তি উদ্‌যাপন

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে তাহসীন আরা, মুনমুন নকরেক, দীপু ভৌমিক ও কাজল চিসিমকে ফ্রিল্যান্সার–উদ্যোক্তা সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া দেশের ফ্রিল্যান্সারদের কথা নিয়মিত তুলে ধরায় কথাসাহিত্যিক রাহিতুল ইসলামকে ‘ভয়েস অব ফ্রিল্যান্সার্স’ সম্মাননায় ভূষিত করা হয়।

সমাপনী বক্তব্যে সুবীর নকরেক বলেন, ‘সংগ্রাম আমাদের জীবনেরই অংশ। বাধা আসবে, কিন্তু তা মোকাবিলা করার মানসিকতাই আমাদের সামনে নিয়ে যাবে।’

Explore More Districts