দেওয়ানগঞ্জে নারী উদ্যোক্তা ফোরামের উদ্যোগে পরিচিতি, আলোচনা সভা ও পিঠা উৎসব – দৈনিক আজকের জামালপুর







খাদেমুল ইসলাম
জামালপুরের দেওয়ানগঞ্জে নারী উদ্যোক্তা ফোরামের উদ্যোগে এক পরিচিতি অনুষ্ঠান, আলোচনা সভা ও পিঠা উৎসব-২০২৬-এর আয়োজন করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর শনিবার বিকেলে পৌরসভার কালিকাপুর গ্রামে আহমদ আলী মহিলা দাখিল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ ফোরামের সভানেত্রী সাদিয়া নেওয়াজ। শিক্ষক মৌসুমী আক্তারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরামের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, সাংবাদিক মোহসিন রেজা রুমেল, বিশিষ্ট ব্যবসায়ী আলী নেওয়াজ, শিক্ষিকা উম্মে সালমা-সহ অন্যান্য। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সভাপতি সাদিয়া নেওয়াজ। এরপর ফোরামের কর্মকর্তা ও সদস্যদের পরিচিতি ও শেষে পিঠা উৎসবের আয়োজন করা হয়। কেক কেটে পিঠা উৎসব উদ্বোধন করেন দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরামের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠানে সদস্যদের মধ্যে অনেকেই বক্তব্য রাখেন। নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং স¦াবলম্বী ও স্বনির্ভর হওয়ার লক্ষ্য নিয়ে গঠিত দেওয়ানগঞ্জ উদ্যোক্তা ফোরাম।


Explore More Districts