কাঠালিয়ায় জমি নিয়ে দুই পক্ষের বিরোধ, আদালতের আশ্রয়

১৭ September ২০২৬ Thursday ১০:২৭:৩৩ PM

Print this E-mail this


রাহাতুজ্জামান,কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী গ্রামে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। বিরোধে জড়িত দুই পক্ষই পরস্পরের আত্মীয় ও প্রতিবেশী বলে জানা গেছে।

এ ঘটনায় দেলোয়ার বেপারি নামে এক ব্যক্তি অভিযোগ করে বলেন, উত্তর চেঁচরী মৌজার ১৫২০, ১৫২১ ও ৩৬৮ নম্বর খতিয়ানের ৩০৮৪ ও ৩০৮৫ দাগের জমি তিনি ওয়ারিশ সূত্রে মালিকানা দাবি করেন। তার অভিযোগ, মোতালেব বেপারি ও তার ছেলে-মেয়েরা ওই জমিতে জোরপূর্বক বালু ফেলছেন এবং জমির গাছপালা কেটে ফেলেছেন।

দেলোয়ার বেপারির অভিযোগের সঙ্গে একমত পোষণ করে স্থানীয় সিদ্দিক বেপারি বলেন, তার ছেলে সোহাগ বেপারিও এখানের জমি ক্রয় করেছেন। তবে সেই জমিতেও মোতালেব বেপারি বালু ফেলেছে বলে তিনি অভিযোগ করেন। জমি নিয়ে বিরোধের কারণে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দেলোয়ার বেপারি আদালতের আশ্রয় নিয়েছেন বলে জানান তিনি।

অন্যদিকে, দেলোয়ার বেপারির অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মোতালেব বেপারির ছেলে ছগির বেপারি বলেন, বিরোধপূর্ণ জমি তাদের নিজেদের ওয়ারিশ সূত্রে পাওয়া। সেই জমিতেই তারা বালু ফেলছেন। এছাড়া স্থানীয়ভাবে অনুষ্ঠিত সালিশের মাধ্যমে তাদের ওই জমিতে বালু ফেলার অনুমতি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts