ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ আরও জমিয়ে দিতে যুক্ত হলেন আ খ ম হাসান – News Tangail | নিউজ টাঙ্গাইল

জনপ্রিয় সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ একের পর এক নতুন চরিত্র যুক্ত করে দর্শকদের চমকে দিচ্ছেন নির্মাতা কাজল আরেফিন অমি। নেহাল ও আরেফিনদের ফেরার পর এবার সিরিজটিতে দেখা গেল অভিনেতা আ খ ম হাসানকে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ মুক্তি পেয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ১২০ নম্বর পর্ব। এ পর্বেই নতুন চরিত্র ‘ইংলিশ লেবু’ হিসেবে হাজির হয়েছেন আ খ ম হাসান।

নতুন পর্বের পোস্টারে আ খ ম হাসানের ভিন্নধর্মী লুক ইতোমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। পর্বটির বর্ণনা অনুযায়ী, একদল গ্যাংস্টার তাদের লোকজন নিয়ে কাবিলার খোঁজে ব্যাচেলর ফ্ল্যাটে হাজির হয়। এরপর ফ্ল্যাটে শুরু হয় নানা ঘটনা।

নতুন চরিত্রে আ খ ম হাসানের উপস্থিতি গল্পে কী ধরনের মোড় আনে, সেটিই এখন দর্শকদের আগ্রহের বিষয়।

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, তৌসিফ, শামীম হাসান সরকার, পাভেল, ইশতিয়াক রোমেল ও জাফরুল আবেদিন। পাশাপাশি আছেন অর্চিতা স্পর্শিয়া, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা প্রমুখ।

সিরিজটির নতুন পর্বে পুরোনো চরিত্রগুলোর পাশাপাশি একের পর এক নতুন মুখ যুক্ত হওয়ায় দর্শকদের আগ্রহও ধরে রেখেছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

Explore More Districts