কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

১০ September ২০২৬ Thursday ১০:০৪:৩০ PM

Print this E-mail this


কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের কাউখালীতে চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য মামুন হোসাইন বাবলু জমাদ্দারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে মামুন হোসাইন বাবলু জমাদ্দার দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পরে প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে কাউখালী থানার পুলিশ। র‍্যাবের সহায়তায় ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে, ২০২৪ সালের ১৩ অক্টোবর কাউখালী থানায় দায়ের করা একটি নাশকতা মামলায়ও তিনি এজাহারভুক্ত আসামি। ওই মামলায় তাকে ৮ নম্বর আসামি করা হয়েছিল। গ্রেফতারের পর মামলাটির তদন্তকারী কর্মকর্তা তাকে ওই মামলায়ও গ্রেফতার দেখান।

কাউখালী থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts