পপুলার মেডিকেল সার্ভিসেস এন্ড হসপিটালের নাম নিয়েও বিভ্রান্তির অভিযোগ

শহরের ঘোপ নওয়াপাড়া রোডে অবস্থিত পপুলার মেডিকেল সার্ভিসেস এন্ড হসপিটালের নাম নিয়েও বিভ্রান্তির অভিযোগ রয়েছে। ঢাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ধরে নিয়ে অপচিকিৎসা দেয়া হচ্ছে। সাধারণ মানুষকে বলা হচ্ছে এটা ঢাকার পপুলারের শাখা। মিথ্যার আশ্রয় নিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারনা করা হচ্ছে।

পাশাপাশি হাতিয়ে নেয়া হচ্ছে মোটা অংকের টাকা। হাসপাতালের ৭ জন অংশীদারের মধ্যে জনৈক অংশীদারের নামে অনৈতিক কর্মকান্ডসহ নারী কেলেংকারির অভিযোগ রয়েছে। ওই অংশীদারের বাড়ি ঘোপ এলাকায়। পপুলার মেডিকেল সার্ভিসেস এন্ড হসপিটালের অনিয়মের অব্যবস্থাপনার বিরুদ্ধে বাংলার ভোরসহ একটি অনলাইন পত্রিকায় তথ্য বহুল সংবাদ প্রচার হওয়ায় ওই অংশীদারের গায়ে জ্বালা পোড়া শুরু হয়েছে। সে ফেসবুকে সাংবাদিকদের উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য করছে।

ব্যাপক অনিয়ম অব্যবস্থাপনার ভিতর দিয়ে পপুলার মেডিকেল সার্ভিসেস এন্ড হসপিটাল পরিচালিত হচ্ছে। পপুলার মেডিকেল সার্ভিস এন্ড হসপিটালের নেই পরিবেশ লাইসেন্স, নেই ফায়ার লাইসেন্স, নেই সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা। নেই স্বাস্থ্য বিভাগের লাইসেন্স। এতো অব্যবস্থাপনার পরও পপুলার মেডিকেল সার্ভিসেস এন্ড হসপিটাল কিভাবে পরিচালিত হচ্ছে এটাই যশোর বাসির জিজ্ঞাসা।

প্রশ্ন উঠেছে তাহলে জেলা স্বাস্থ্য বিভাগের কাজ কি? স্বাস্থ্য বিভাগ কি জেগে ঘুমাচ্ছে! না মোটা অংকের টাকায় তুষ্ট হয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে! তাহলে যশোরে অবৈধ ভাবে পরিচালিত বেসরকারি হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কে আইনগত ব্যবস্থা নেবে ? সম্প্রতি বেসরকারি হাসপাতালের মান তদারকি করতে সিভিল সার্জনদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে চিঠি দেয়া হয়েছে।

চিঠিতে আরো বলা হয়েছে রোগীদের নিরাপদ, মানসম্মত ও নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এই নির্দেশনা জারি করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বাস্তবায়নের জন্য সব সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়েছে। অথচ যশোরের সিভিল সার্জন মাসুদ রানা এ সব নির্দেশনার কোন তোয়াক্কা করেন না।

পপুলার নামের বিষয়ে জানতে চাওয়া হলে ঢাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পাবলিক রিলেশন অফিসার ওমর ফারুক বলেন, “পপুলার” নামটা আমাদের। কেউ কেউ এই নামটা ব্যবহার করে পপুলারে আগে পরে কিছু বাক্য যোগ করে সাধরণ মানুষ ও রোগিদেরকে বোঝাতে চায় এটা ঢাকার পপুলার ডায়াগনষ্টিক সেন্টারের শাখা। আমরা এ সব বিষয়ে একাধিকবার জিডি করেছি। কিন্তু প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি।

Explore More Districts