রংপুরে ক্যাফে গ্রিনভ্যালির ম্যানেজারসহ ৫ তরুণ-তরুণী আটক

রংপুরে ক্যাফে গ্রিনভ্যালির ম্যানেজারসহ ৫ তরুণ-তরুণী আটক

স্টাফ রিপোর্টার:
অসামাজিক কার্যকলাপের অভিযোগে রংপুরের ক্যাফে গ্রিন ভ্যালির ম্যানেজারসহ ৫ জনকে আটক করেছেন মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে দুই তরুণ ও দুই তরুণী রয়েছে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর টার্মিনালে অবস্থিত ক্যাফে গ্রিন ভ্যালি খাবারের আড়ালে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছিলো। এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫ জনকে হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। রংপুর নগরীতে অপরাধ দমন ও পরিবেশ সুষ্ঠু রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।

রংপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার জোবায়ের ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫ জনকে ক্যাফে গ্রিন ভ্যালি থেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। রংপুর নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজকের অভিযান।

রংপুর/স/এস

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Explore More Districts