বাজারে যাওয়ার সুযোগে জানালার শিক কেটে ঘরে প্রবেশ, নগদ ৪ লাখ ৩৭ হাজার টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ।
পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বাইন্নাকাঠি গ্রামে ৮৭ বছর বয়সী বৃদ্ধ জব্বার আকনের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে তিনি স্থানীয় বাজারে যাওয়ার সুযোগে দুর্বৃত্তরা জানালার শিক কেটে ঘরে প্রবেশ করে। পরে স্টিলের আলমারি ভেঙে নগদ ৪ লাখ ৩৭ হাজার টাকা ও তিন লাখ টাকার বেশি মূল্যের স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তিনি। জানা গেছে, জব্বার আকনের স্ত্রী অসুস্থ থাকায় পরিবারের অন্য সদস্যরা তার সঙ্গে ঢাকায় অবস্থান করছেন। বাড়িতে একাই ছিলেন জব্বার আকন। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে তিনি স্থানীয় বাজারে যান। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা জানালার শিক কেটে ঘরে প্রবেশ করে। পরে স্টিলের আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় বলে অভিযোগ। বাজার থেকে বাড়িতে ফিরে ঘরের আসবাবপত্র অগোছালো অবস্থায় দেখতে পান জব্বার আকন। পরে স্টিলের আলমারিগুলো ভাঙা অবস্থায় দেখতে পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন তিনি। জব্বার আকন বলেন, জমি কেনার জন্য তিনি বাড়িতে সাড়ে চার লাখ টাকার মতো নগদ অর্থ ও স্বর্ণালংকার রেখেছিলেন। এর মধ্যে নগদ ৪ লাখ ৩৭ হাজার টাকা এবং তিন লাখ টাকার বেশি মূল্যের স্বর্ণালংকার চুরি হয়েছে। তিনি বলেন, ‘ভাগ্য ভালো, চোরেরা যখন ঘরে ঢুকেছে তখন আমি বাসায় ছিলাম না। যদি তখন বাসায় থাকতাম এবং তাদের দেখে ফেলতাম, তাহলে তারা আমার ক্ষতি করতে পারত। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’ স্থানীয় বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন বলেন, এলাকায় চুরির ঘটনা নতুন নয়। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। আবারও চুরির ঘটনায় এলাকার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দাবি, চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হোক।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
বরিশালে গরমের সঙ্গে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ‘আতঙ্কে’ বিদ্যুৎকর্মীরা
অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির