| ৭ September ২০২৬ Monday ১০:৪৫:৫৬ PM | |
নগর প্রতিনিধি:

নারী রিকশাচালক রাহেলার রিকশায় নগর ঘুরেছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ফরিদা সুলতানা। এ সময় তার সংগ্রামী জীবনের কথা শুনেন নগর প্রশাসক।
বিসিসি প্রশাসক বলেন, রাহেলা একজন সাহসী নারী যোদ্ধা। সাহসিকতা, আত্মনির্ভরশীলতা ও সম্মান এর প্রতীক রাহেলা। তিনি প্রমাণ করে দিয়েছেন নারীরা সব বাধা উপেক্ষা করতে জানে।
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা বলেন, রাহেলা বেগম রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।তার এই জীবন যুদ্ধকে আমরা শ্রদ্ধা করি। রাহেলার মতো নারীদের পাশে সব সময় ছিলাম, আছি এবং থাকব।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

