ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে ,আহত ৪

৬ September ২০২৬ Sunday ৩:৪৩:৪৬ PM

Print this E-mail this


বোরহানউদ্দিন ((ভোলা) প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিনে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে ‘দিঘলদী এন্টারপ্রাইজ’ নামে একটি যাত্রীবাহী বাস উল্টে চার যাত্রী আহত হয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার মানিকা ইউনিয়নের মিলন বাজার এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চরফ্যাশন থেকে ছেড়ে আসা দিঘলদী এন্টারপ্রাইজের বাসটি মিলন বাজার এলাকায় পৌঁছালে পাশের একটি সড়ক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। পরে অটোরিকশাটিকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।
এতে বাসে থাকা চার যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





বরিশালে গরমের সঙ্গে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ‘আতঙ্কে’ বিদ্যুৎকর্মীরা

অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা

মনে হয় আমি সবার টার্গেট, সুবিচার চাই : ট্রাইব্যুনালকে জিয়াউল

শেবাচিম হাসপাতাল: জেনারেটরের জ্বালানি সংকটে থেমে থাকে অস্ত্রোপচার

Explore More Districts