যশোর সরকারি মহিলা কলেজে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত

যশোর সরকারি মহিলা কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ১৪৪৬ হিজরী উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠান হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারুক।

অনুষ্ঠানে যশোর সরকারি মহিলা কলেজ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর নাসিরুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আলাউদ্দীন, শিক্ষক পরিষদের সম্পাদক রফিকুল ইসলাম।

​আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা পর্ব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে দেশ, জাতি ও কলেজের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Explore More Districts