| ৩ September ২০২৬ Thursday ৯:২৯:১৯ PM | |
মোঃমেহেদী হাসান,ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ আউরা মল্লিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যায় হঠাৎ ঘর থেকে চিৎকার ও গোলমালের শব্দ শুনতে পান প্রতিবেশীরা। পরে তারা দ্রুত এগিয়ে গিয়ে দক্ষিণ আউরা মল্লিকপাড়া এলাকার নিজ বাড়িতে পলাশকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে কাঠালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত পলাশকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে হামলার কাজে ব্যবহৃত একটি হাতুড়ির ভাঙা হাতল উদ্ধার করা হয়েছে। ঘটনার মূল রহস্য উদঘাটন এবং আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশি তদন্ত বর্তমানে অব্যাহত রয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |
