জামালপুরে বিএডিসির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি-অবস্থান কর্মসূচি – দৈনিক আজকের জামালপুর







স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-বিএডিসি’র সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের স্কেল ভেটিং সংশোধনের দাবিতে জামালপুরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার দুপুরে শহরের বন্দেরবাড়ি বিএডিসি বীজ উৎপাদন কেন্দ্রের সামনে এই কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার সকল কর্মকর্তা কর্মচারী এতে অংশ নেয়। অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বিএডিসি কন্ট্রাকগ্রোয়ার্সের উপ-পরিচালক সঞ্জয় রায়, উপ-সহকারী পরিচালক মাসুদুর রহমান, সহকারী প্রকৌশলী মেহেদী আল বাকী, সহকারী হিসাব রক্ষক হেবায়দুল্লাহ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, অর্থ মন্ত্রনালয়ের সদ্য ঘোষিত স্কেল ভেটিং এর মাধ্যমে বিভিন্ন পদের অবনমন করা হয়েছে। এ ছাড়াও নিম্নস্তরের কিছু পদ অবলুপ্ত করা হয়েছে, যা কোনভাবেই মেনে নেয়া হবেনা, তাই স্কেল ভেটিং সংশোধন করে পূর্বের নিয়মে চাকরি করার দাবি জানান তারা।


Explore More Districts