গলাচিপায় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

২ September ২০২৬ Wednesday ৫:০৯:১৮ PM

Print this E-mail this


গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে তপন শিকারী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাছারিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তপন শিকারী ওই গ্রামের অনিল শিকারীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. মিজান দেওয়ান জানান, বুধবার সকালে তপন শিকারী নিজ জমিতে ধানের বীজের কাজ করছিলেন। দুপুরের দিকে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত হলে তপন শিকারী গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান।

বজ্রপাতের শব্দ শুনে স্থানীয় ও স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় তপনকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য রওনা হন তারা। তবে হাসপাতালে পৌঁছার আগেই পথিমধ্যে তপন শিকারীর মৃত্যু হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts