ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা মোড় থেকে শুরু হয়ে যশোর-বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে গিয়ে শেষ হয়।
র্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নী। সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জ্যেষ্ঠ রাজনীতিবিদ মোর্তজা এলাহি টিপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন এবং পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন।
প্রধান অতিথির বক্তব্যে সাবিরা সুলতানা মুন্নী বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তিনি দলকে আরও সুসংগঠিত করতে এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ ও কাজী আব্দুস সাত্তার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মুমিন সুজন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবলা ও আলী হোসেন লালটু, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গোলাম কাদের বাবলু, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজু, পৌর যুবদলের সদস্য সচিব মইনুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব হাসানুর রহমান রুবেল, আব্দুস সালাম পলাশসহ উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

