| ১ September ২০২৬ Tuesday ১০:০৯:২০ PM | |
বরগুনা প্রতিনিধি:

দুপুর ১২টার দিকে বঙ্গোপসাগর সংলগ্ন এসব নদীতে জোয়ার শুরু হলে দুপুর ১টার দিকে বিষখালীর নদীর বরগুনা-পাথরঘাটা এবং বদনীখালী-বামনা ফেরি ঘাটের গ্যাংওয়ে তলিয়ে যায়। পরে দেড়টার দিকে পায়রা নদীর পুরাকাটা-আমতলী ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন এসব রুটের যাত্রীরা।
বরগুনা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বরগুনায় ১২০ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ কারণে নদীর পানি কিছুটা বেড়েছে।
বরগুনা-পাথরঘাটা রুটের বরইতলা ফেরিঘাটের গ্যাংওয়ে জোয়ারের পানিতে প্রায় আড়াই ফুট তলিয়ে যায়। এ কারণে চরম ভাগান্তিতে পড়েন ওই রুটের যাত্রীরা।
বরগুনা থেকে পাথরঘাটাগামী যাত্রী ইবনে সাদ বলেন, ‘ভারী বর্ষণের কারণে গ্যাংওয়ে তলিয়ে গেছে। এখান থেকে চলাচল করাটা ঝুঁকিপুর্ণ।’
একই অবস্থা পুরাকাটা-আমতলী ও বদনীখালী-বামনা ফেরিঘাটের। এই দুটি ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায়ও ভোগান্তিতে রয়েছেন যাত্রীরা।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |
