যশোর সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক

যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কম্বল, বিছানার চাদর, ফুচকা, কিসমিস ও কসমেটিকসসহ প্রায় ৫ লাখ ৮২ হাজার টাকা মূল্যের চোরাচালানী পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ও বেনাপোল আইসিপির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় এসব অভিযান চালায়।

আটক পণ্যের মধ্যে রয়েছে ৫৩টি ভারতীয় শাড়ি, ২টি কম্বল, ৬টি বিছানার চাদর, ৫ প্যাকেট ফুচকা, ৫০০ গ্রাম কিসমিস ও ১৯৮টি কসমেটিকস সামগ্রী। বিজিবির হিসাব অনুযায়ী, এসব পণ্যের আনুমানিক মূল্য ৫ লাখ ৮১ হাজার ৮০০ টাকা।

Explore More Districts