ইসলামপুরে নজরুল বর্ষ উদযাপনের উদ্বোধন – দৈনিক আজকের জামালপুর







ইসলামপুর প্রতিনিধি
সারা দেশের ন্যায় জামালপুরের ইসলামপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী জাতীয় পর্যায়ে নতুনভাবে তুলে ধরতে সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপনের উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার ৩১ আগস্ট উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ জুবায়ের এর সভাপতিত্বে এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সহ সভাপতি একেএম শহিদুর রহমান,মহিলা বিষয়ক সম্পাদিকা নাফিদা সাফিজ বিনতি,পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ অন্যান্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, কবিতা ও সাহিত্যের নানা দিক নিয়ে বিশদ আলোচনা হয়।
বছরব্যাপী এই আয়োজনে কবির সৃষ্টিকর্ম ও জীবনদর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে দেশজুড়ে পালন করা হবে নানা কর্মসূচি। ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


Explore More Districts