কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

৩০ August ২০২৬ Sunday ৫:০৬:৩৩ PM

Print this E-mail this


কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা চোর/চোরদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাস।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ধাবড়ী ইউনিয়নের ৫৫ নম্বর আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। গত ২৭ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে বিদ্যালয় ছুটির পর শিক্ষকরা বিদ্যালয় ত্যাগ করেন। আজ রবিবার ৩০ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, অজ্ঞাতনামা চোরেরা বিদ্যালয়ের একটি ফ্যান, একটি ঘণ্টা, দুটি ফুটবল ও একটি টিউবওয়েল নিয়ে গেছে। এছাড়া বিদ্যুতের লাইনও কেটে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাস জানান, চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। বিষয়টি জানতে পেরে তিনি কাউখালী থানায় উপস্থিত হয়ে অজ্ঞাতনামা চোর/চোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করি।
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





ঢাকার কারখানা চালু রাখতে কদর বাড়ছে ভোলার গ্যাসের

লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি

১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি

ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির

বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা

Explore More Districts