রাজবাড়ীতে রেলপথ সচিবের পরিদর্শন

রাজবাড়ী বার্তা ডট কম ঃ  রাজবাড়ীতে রেলওয়ে ক্যা‌রেজ ওয়ার্কশপ নির্মাণের সম্ভাব্য এলাকাসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণাল‌য়ের স‌চিব মো. ফা‌হিমুল ইসলাম।
আজ শুক্রবার (২৮ আগস্ট) দুপুর দুপুরে তিনি রাজবাড়ীর বীর মু‌ক্তি‌যোদ্ধা শহীদ খুশি রেলও‌য়ে ময়দান ও খেলার মাঠ প‌রিদর্শন ক‌রেন। পরবর্তীতে তিনি আজাদী ময়দা‌নের হোসনেবাগ অ‌ডিট‌রিয়াম, রাজবাড়ী রেলওয়ে স্টেশন এবং ক্যা‌রেজ ওয়ার্কশপের সম্ভাব্য স্থান ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে রাজবাড়ীকে ‘রেলের শহর’ আখ্যায়িত করে রেল সচিব বলেন, রাজবাড়ীতে রেলের প্রচুর জমি ও স্থাপনা রয়েছে। এখা‌নে রে‌লের জায়গায় স্কুল সহ অ‌নেক স্থাপনা আছে, যার ম‌ধ্যে কিছু প্রয়োজনীয় । এ গু‌লো বাদ দি‌য়ে কিছু করা যায় কিনা সেটা দেখা হ‌চ্ছে।
এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।

The post রাজবাড়ীতে রেলপথ সচিবের পরিদর্শন appeared first on রাজবাড়ী বার্তা.

Explore More Districts