নারায়ণগঞ্জ প্রতিনিধি :
কোনভাবেই কমছে না নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় চুরি-ছিনতাই, মাদক ও কিশোর গ্যাংয়ের তাণ্ডব। গত ১৯ আগস্ট ২০২৬ ইং তারিখ সকালে বন্ধের উপজেলার তিনগাও কুশিয়ার এলাকায় একজন ফেরিওয়ালা কে ছুরি এবং চাকুর মুখে জিম্মি করে তার কাছ থেকে নগদ প্রায় বারোশো টাকা ছিনিয়ে নেয় অভি,শাওন ও সজিব সহ একটি ছিনতাইকারী চক্র। অভি অভি ও সজিব তিনগাও কুশিয়ার এলাকার বকুল মিয়া ও সালাউদ্দিন এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই চক্রটি তিনগাঁও কুশিয়ার এলাকার মাদকের সম্রাট ফেন্সি শাহ আলমের গাঙের সদস্য। শাহ আলমের নেতৃত্বে তিনগাও এলাকা সহ বিভিন্ন এলাকায় এই চক্রটি মাদক কেনাবেচা, চুরিও ছিনতাইসহ কিশোর গ্যাং তৈরি করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। ফেন্সি শাহ আলম সহ এসব কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি)
জামাল উদ্দিন জানান, বিষয়টি সম্পর্কে কেউ আমাদেরকে জানায়নি। তবে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং আজকে বন্দরের শীর্ষ সন্ত্রাসী সহ ১২ জন কে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। যারা অপরাধ করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ওসি।
