কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ধানের জমি থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াটারী এলাকায় এ ঘটনা ঘটে।
তবে খণ্ডিত পা কার এবং কীভাবে সেখানে এসেছে, তা এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
