যশোরে নিষিদ্ধ যুবলীগ নেতা আজাদ ফের গ্রেপ্তার

যশোরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা মো. আজাদ রহমান খান (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় শহরের ঘোপ জেল রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজাদ চৌগাছা উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি চৌগাছার মাড়ুয়া খানপাড়া এলাকার মৃত রফিকুল ইসলাম খানের ছেলে।

পুলিশ জানায়, বিশেষ ক্ষমতা আইনের মামলায় তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, বোমাবাজি ও সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

Explore More Districts