এম রশিদুজ্জামান মিল্লাত বিমান মন্ত্রী হওয়ায় বকশীগঞ্জে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর







জিএম ফাতিউল হাফিজ বাবু
বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম.রশিদুজ্জামান মিল্লাত এমপিকে প্রতিমন্ত্রী থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রী করায় জামালপুরের বকশীগঞ্জে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ২৪ আগস্ট দুপুরে বকশীগঞ্জ উপজেলা মহিলা দলের উদ্যোগে আনন্দ র‌্যালিটি অনুষ্ঠিত হয়। আনন্দ র‌্যালিটি বকশীগঞ্জ বটতলা থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এসময় উপজেলা বিএনপির সহসভাপতি মোতালেব সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কারী, পৌর বিএনপির সহসভাপতি জহুরুল ইসলাম, যুবদল নেতা শাহীন সওদাগর, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রহিমা বেগম, বকশীগঞ্জ পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত জাহান বিথী, মহিলা নেত্রী বিলকিস জাহান, মহিলা দলের নেত্রী শাহীনা আক্তার, শেফালী বেগম সহ মহিলা দলের নেত্রীরা র‌্যালিতে উপস্থিত ছিলেন।


Explore More Districts