ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয়ে নতুন এডহক সভাপতির উদ্যোগে চারা রোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

২৩ August ২০২৬ Sunday ৭:০০:০০ PM

Print this E-mail this


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষের চারা রোপণ ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ক্রীড়া সামগ্রী এবং চারা বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের এডহক কমিটির নবনিযুক্ত সভাপতি সাকায়েত হোসেন মামুন কর্মসূচি উদ্বোধন ও সামগ্রী বিতরণ করেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি এডহক কমিটির সভাপতি নিযুক্ত হওয়ার পর থেকে সাকায়েত হোসেন মামুন বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন। তিনি বিদ্যালয়ের চারপাশে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেছেন এবং শিক্ষার্থীদের মধ্যে চারা, ফুটবল, জার্সি ও বুট বিতরণ করেন।
এডহক কমিটির সভাপতি সাকায়েত হোসেন মামুন বলেন, “এটি আমাদের বিদ্যালয়—আমরা এখানে পড়েছি, এখন আমাদের প্রজন্ম পড়াশোনা করছে। সভাপতি নিযুক্ত হওয়ার পর থেকে বিদ্যালয়ের মাঠ সংস্কার, নতুন ভবন নির্মাণ ও শিক্ষার মান উন্নয়নে যা যা করার দরকার, তা করার চেষ্টা করব। আশা করছি ভরিপাশার মানুষ আমাকে সহযোগিতা করবে।”
চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন—বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. মামুন, কেশবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. লোকমান হোসেন খান, কেশবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল হক, শাহজাহান খান, সেলিম গাজী ও আবদুর রাজ্জাক গাজী প্রমুখ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী

হুমকিতে লক্ষাধিক মানুষ: কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন

শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ

বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

Explore More Districts