প্রেস বিজ্ঞপ্তি: প্রেসক্লাব যশোরের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমানের সেজো বোন এবং সাংবাদিক হিমেল খানের মমতাময়ী মা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন। গতকাল রবিবার আছর বাদ শহরের বেজপাড়া তালতলা মোড়ে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। শনিবার রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমানের সেজো বোনের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে সংগঠনের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
অপর এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী কমিটির সদস্য, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল এবং উপদেষ্টা এ.কে.এম গোলাম সরওয়ার। নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগ্ফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

