| ২৩ August ২০২৬ Sunday ৭:০৫:৪২ PM | |
নিজস্ব প্রতিনিধি:

বরিশালগামী লঞ্চ থেকে পড়ে নিখোঁজের তিন দিন পর মেঘনা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় কিশোরী রোজা আক্তারের (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) সকালে বরিশালের হিজলা উপজেলার বাউশিয়া গ্রাম সংলগ্ন নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।
মৃত উদ্ধার হওয়া রোজা আক্তার ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধিন বক্করপুর ইউনিয়নের জাফর হোসেনের মেয়ে।
কিশোরীর মামা মো. মোমেন বলেন, গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বরিশালগামী পারাবত-১৮ লঞ্চে যাত্রা করছিল রোজা। মধ্যরাত আনুমানিক দেড়টার দিকে সে হঠাৎ করে চাঁদপুর সংলগ্ন মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হয়। নদীতে তল্লাশি করেও রোজার খোঁজ পাওয়া যায়নি। রোববার সকালে খবর পাই হিজলা থেকে তার মরদেহ করা উদ্ধার হয়েছে।
নৌপুলিশের হিজলা ফাঁড়ির ইনচার্জ এছিনুল হক জানান, মরদেহ উদ্ধারের পরের পর সামাজিক যোগাযোগমাধ্যমের সহায়তায় কিশোরীর পরিচয় পাওয়া যায়। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তের প্রয়োজন। এ কারণে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |
