রংপুরে জমি নিয়ে বিরোধের জেরে নিহত ১
স্টাফ রিপোর্টার ।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হওয়ার ৯দিন পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে রংপুর মেডিকেল কলেহজ হাসপাতালে মারা যান।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হারাগাছ আরাজি বীর হরণ এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে পলাশ মিয়ার(৩৫) সাথে নিজস্ব ভাগিদারদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে গত ১০ আগস্ট প্রতিপক্ষরা পাশাকে বেধরক মারপিট করে। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার বিকেলে তিনি মারা যান।
হারাগাছ থানার ওসি অশোক চৌহান জানান, লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
