যশোরে সোনাসহ আটক ১

যশোরে ৭৭ লাখ ৪২ হাজার টাকা মূল্যের ৩৫০ গ্রাম ওজনের দুটি সোনার বারসহ ওসমান গনি (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ১১ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

যশোর বর্ডার গার্ড ৪৯ বিজিবি জানায়, ওসমান ঢাকা থেকে সোনার বার দুটি নিয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। জব্দ মালামালের মোট মূল্য ৭৭ লাখ ৫৪ হাজার ৬০০ টাকা।

আটকের পর তার বিরুদ্ধে মামলা করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Explore More Districts