কলাপাড়া ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)কমিটি ঘোষণা

১৪ August ২০২৬ Friday ৩:৫৭:২৫ PM

Print this E-mail this


কলাপাড়া প্রতিনিধি।।

ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে। উন্মুক্ত হাউজে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এবং ১ নম্বর সদস্য মোঃ আশিক হোসেনের প্রস্তাবের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ জাহিদ তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (পপুলার) এবং ক্যাশিয়ার আলাউদ্দিন গাজী।

নতুন কমিটির নেতৃবৃন্দ ফারিয়ার সদস্যদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফারিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts