বরিশালের নতুন ডিআইজি জুলফিকার আলী

১৩ August ২০২৬ Thursday ১:৩৬:০০ PM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

বরিশালের নতুন ডিআইজি (উপ মহাপরিদর্শক) হিসেবে আসছেন মো. জুলফিকার আলী হায়দার। শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি থেকে সরিয়ে তাকে গতকাল বুধবার বরিশাল রেঞ্জের ডিআইজি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। 

পুলিশ কর্মকর্তা রাজশাহী ক্যাডেট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পদোন্নতি-বঞ্চনার শিকার হয়েছেন।

শিল্পাঞ্চল পুলিশের আগে তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার ছিলেন।

এর আগে তিনি বরিশাল রেঞ্জ পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন। সততা, দক্ষতা ও পেশাদারিত্বের কারণে তিনি সহকর্মী ও সংশ্লিষ্ট মহলে একজন সৎ ও দক্ষ কর্মকর্তা হিসেবে সমাধিক পরিচিত

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts