আশরাফুল ইসলাম বুলবুলের কারা মুক্তির ২ বছর – দৈনিক আজকের জামালপুর







নিজস্ব সংবাদদাতা
ফ্যাসিস্ট আ’লীগ সরকারের আমলে বিগত ২০২৪ সালের ৭ আগষ্ট বিশিষ্ট সমাজ সেবক ও একজন মানবিক ব্যাক্তি আশরাফুল ইসলাম বুলবুলের ৭ আগষ্ট ছিল জেল মুক্তি দিবস। হযরত শাহজামাল (র.) জেনারেল হাসপাতাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক, বুলবুল জেনারেল হাসপাতাল লিমিটেডের প্রতিষ্ঠাতা, জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির সভাপতি ও দেওয়ানগঞ্জ ডি. ডি. এফ জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম বুলবুল। তিনি কোটা আন্দোলনকারীদর পক্ষে কথা বলা এবং আর্থিকভাবে সহযোগিতা করায় সেবাদান প্রতিষ্ঠান শেখের ভিটায় অবস্থিত বুলবুল জেনারেল হাসপাতালের অফিস কক্ষ থেকে বিগত ২০২৪ সালের ২১ জুলাই রাতে পুলিশ তাকে আটক করে সদর থানায় নিয়ে যায়। পরে ফ্যাসিস্ট সরকারের পুলিশ নাশকতা মামা দিয়ে জেল হাজতে প্রেরণ করে। তিনি ১৯ দিন কারাভোগের পর ২০২৪ সালের ৭ আগষ্ট তিনি মুক্তি পান। এই মিথ্যে মামলা থেকে জামিনে মুক্তি পেয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন তিনি। হাজারো নারী- পুরুষ এই মানবিক মানুষটির জন্য দোয়া করেছেন সেই দিন।


Explore More Districts