যশোরে এপেক্স ক্লাবের উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে মাছ অবমুক্ত

যশোরে এপেক্স ক্লাবের উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে মাছ অবমুক্ত

যশোরে এপেক্স ক্লাবের উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে যশোর সদর উপজেলার ৯ নম্বর আরবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খোলাডাঙ্গা গ্রামের একটি উন্মুক্ত জলাশয়ে এ মাছ অবমুক্ত করা হয়।

মৎস্য অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবের জেলা গভর্নর অ্যাডভোকেট নুরুল ইসলাম সিদ্দিকী চুন্নু, অধ্যাপক আমিনুর রহমান পিন্টু পিপি, অ্যাডভোকেট মমতাজ খাতুন পিপি, অধ্যাপক এস এম সোহেল পিএস, তৌফিকুর রহমান আকবর, শহীদ হোসেন মনা প্রমুখ।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ নবাব আলী, মোহাম্মদ সেলিম, রিফাত আল ইমতিয়াজসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। পাশাপাশি জলাশয় সংরক্ষণে স্থানীয় জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নুরুন্নবী।

Explore More Districts